দেশে ২৪ ঘন্টায় কিছুটা বাড়লো করোনা সংক্রমণ, তবে কমলো মৃত্যু - The News Lion

দেশে ২৪ ঘন্টায় কিছুটা বাড়লো করোনা সংক্রমণ, তবে কমলো মৃত্যু



দি নিউজ লায়ন ;  গত কয়েকদিনের তুলনায় দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যার এদিন কিছুটা বাড়লো।  বুধবারের তুলনায় বৃহস্পতিবারও সামান্য হলেও ভারতের করোনা আক্রান্তের সংখ্যায় বৃদ্ধি দেখা দিল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লখ ৩৪ হাজার জন।  তবে  স্বস্তি দিচ্ছে মৃত্যুর পরিসংখ্যান।


বুধবার দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৩২,৭৮৮ জন। এরপর আজ দেশে স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১,৩৪,১৫৪ জন। দেশে শেষ ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ২৮৮৭ জন । শেষ ২৪ ঘণ্টায় ২,১১৪৯৯ জন করোনাজয়ী রয়েছেন। মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,৮৪,৪১,৯৮৬ জন। 


এই পরিস্থিতিতে করোনার ভ্যাকসিনেশন নিয়ে রীতিমতো উদ্বেগ রয়েছে দেশে। প্রসঙ্গত , গত কয়েকদিনে করোনায় ৪ হাজার জনের মৃত্যু হয়েছে। সেই জায়গা থেকে করোনায় বর্তমান পরিস্থিতিতে মৃতের সংখ্য়া অনেকটাই কমেছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.